জাকির সিকদার,স্টাফ রিপোর্টার :
স্থানীয় সাংসদ ডা: এনামুর রহমান বলেছেন, বিএনপি-জামায়াতের ধরে জঙ্গিদের আর জেলে পাঠানো হবে না। তাদের ধরে কল্যাণপুরের জঙ্গিদের মতো পরিণতি করা হবে। তিনি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভাল হয়ে যান। বাংলাদেশকে আপনার জঙ্গি হামলা করে যেভাবে ক্ষতি করছেন তার হিসাব দিতে হবে। বিএনপি জামায়তকে আর জেল হাজতে প্রেরণ করা হবে না। গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের মতো পরিণতি করা হবে। শনিবার দুপুরে সাভার পৌরসভার ব্যাংক কলোনী মহল্লায় সাভার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে, অ্যাসেডস্কুল, কলেজেক্স স্কুল, অ্যালাইড স্কুল, শাহিন স্কুল, সাভার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, শহিদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ প্রতিনিধিদের আয়োজনে বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি হামলা, নাশকতা ও সন্ত্রাসী তৎপরতারোধ ছাত্রলীগের আলোচনা ও কর্মী সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান এমপি এ কথা বলেছেন। সভায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ
নেতা রাজিম ভূইয়া সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌরসভার মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মানিক মোল্লা, সাভার পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, তেতঁলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, পৌর সভার ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাভার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক জয়সহ পৌর এলাকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসেড স্কুলে ছাত্রলীগ প্রতিনিধি সোহেল রানা, শহিদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ প্রতিনিধি শাহিন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান এমপি আরো বলেন, বাংলাদেশকে বিএনপি- জামায়াতের হাতে জঙ্গীবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে দেওয়া হবে না। বাংলাদেশে আইএস বলতে কোন কিছুই নেই বলে দাবি করে বক্তরা বলেন, বিএনপি-জামায়াত মানি আইএস। তারা আইএস নাম ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। তাদের এ সমস্ত নাশকতা থেকে বের হয়ে আসার আহবান জানান। এসময় বক্তরা উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিককে স্কুল কলেজের ছাত্রদের নিয়ে প্রতিটি স্কুল ও কলেজে ছাত্রলীগের কমিটি গঠন করার নির্দেশ দেন।











