হারুন অর রশিদ, নরসিংদী থেকে: নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় ফাহিম (৭) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। ফাহিম উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মঞ্জুল মিয়ার দ্বিতীয় ছেলে এবং চন্দনবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার সকালে ফাহিম ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের পারিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কে ঢাকা হতে কিশোরগঞ্জগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ- ১১-৯১৯৩ ) ফাহিমকে ধাক্কা দেয়। মাইক্রোবাসের ধাক্কায় ফাহিম গুরুতর আহত হয়। এসময় স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করলে গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মৃত্যুবরণ করে। ঘটনার সময় চালক মাইক্রোবাস রেখে পালিয়ে যায়।
মনোহরদী থানা ওসি ফখরুদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাস উদ্ধার করে থানায় আটক করে রেখেছে। গাড়ির নাম্বার দিয়ে চালকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।











