Menu |||

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় নববধূকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদের কক্ষে ধর্ষণ!

ডেস্ক নিউজ : নরসিংদীর রায়পুরায় এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে নববধূর স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। পুলিশ ও নববধূর পরিবার জানায়, ১৪ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে এ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গত মঙ্গলবার রাতে ওই নবদম্পতি নিজ ঘরে ঘুমিয়ে থাকলে রাত প্রায় ২টার দিকে স্থানীয় ফারুক ওরফে ইয়াবা ফারুকের নেতৃত্বে অলি মিয়া, স্বপন, আলম, আনোয়ারসহ সাত-আট জন তাদের ঘুম থেকে ডেকে তোলে। তারা নববধূর স্বামীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। নতুবা তার স্ত্রীকে তুলে নিয়ে যাবে বলে ভয় দেখায়। টাকা দিতে অস্বীকার করায় তারা উত্তেজিত হয়ে তাকে মারধর করে। ভয়ে একপর্যায়ে ১০ হাজার টাকা দিলে তারা ওই নববধূকে জোর করে তুলে নিয়ে যায় এবং বাকি ৪০ হাজার টাকা পরিশোধ করা হলে তার স্ত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানায়। নববধূকে তারা রাতে স্থানীয় ফারুকের বাড়িতে রাখে। পরে ভোরে ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে তাদের সঙ্গে থাকা অলি মিয়া নববধূকে ধর্ষণ করে। নববধূর স্বামী রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ গত বুধবার দুপুরের দিকে ডৌকারচর ইউনিয়ন পরিষদ থেকে নববধূকে উদ্ধার করে রায়পুরা উপজেলা নারী সহায়তা ডেস্কে রাখে। পরে রাতে তার স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ধর্ষিত নববধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নববধূর স্বামী একটি মামলা করেছেন। কাউকে এখনো আটক করা হয়নি। তবে অভিযান চলছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় নববধূকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদের কক্ষে ধর্ষণ!

ডেস্ক নিউজ : নরসিংদীর রায়পুরায় এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে নববধূর স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। পুলিশ ও নববধূর পরিবার জানায়, ১৪ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে এ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গত মঙ্গলবার রাতে ওই নবদম্পতি নিজ ঘরে ঘুমিয়ে থাকলে রাত প্রায় ২টার দিকে স্থানীয় ফারুক ওরফে ইয়াবা ফারুকের নেতৃত্বে অলি মিয়া, স্বপন, আলম, আনোয়ারসহ সাত-আট জন তাদের ঘুম থেকে ডেকে তোলে। তারা নববধূর স্বামীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। নতুবা তার স্ত্রীকে তুলে নিয়ে যাবে বলে ভয় দেখায়। টাকা দিতে অস্বীকার করায় তারা উত্তেজিত হয়ে তাকে মারধর করে। ভয়ে একপর্যায়ে ১০ হাজার টাকা দিলে তারা ওই নববধূকে জোর করে তুলে নিয়ে যায় এবং বাকি ৪০ হাজার টাকা পরিশোধ করা হলে তার স্ত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানায়। নববধূকে তারা রাতে স্থানীয় ফারুকের বাড়িতে রাখে। পরে ভোরে ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে তাদের সঙ্গে থাকা অলি মিয়া নববধূকে ধর্ষণ করে। নববধূর স্বামী রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ গত বুধবার দুপুরের দিকে ডৌকারচর ইউনিয়ন পরিষদ থেকে নববধূকে উদ্ধার করে রায়পুরা উপজেলা নারী সহায়তা ডেস্কে রাখে। পরে রাতে তার স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ধর্ষিত নববধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নববধূর স্বামী একটি মামলা করেছেন। কাউকে এখনো আটক করা হয়নি। তবে অভিযান চলছে।

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 13 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।