ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর ডিবি পুলিশ ৫০০ পিস ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিলসহ তাহিনুর (৩১) নামে এক নারীকে গ্রেফতার করেছে। এস আই রুপন কুমার সরকার ও তার সঙ্গীয় ফোর্স এই অভিযান চালায়।
শুক্রবার রাত ৯ টার দিকে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ এই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ডিবির এস আই রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর ব্রাহ্মনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করি। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে যুবসমাজ ধ্বংস করে আসছিলো। তার বিরুদ্ধে ইতিপূর্বেও ৭টি মাদক মামলা রয়েছে।
ডিবির ওসি সাইদুর রহমান জানান, নরসিংদীতে তাদের একটি মাদকচক্র কাজ করছে। যারা মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে দ্রুত এ চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











