Menu |||

দা‌বি না মান‌লে কাল থে‌কে লাগাতার ধর্মঘট

ডেস্ক নিউজ : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১৪ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রোববার (২৮ জানুয়ারি) ম‌ধ্যে তা‌দের দা‌বি মেনে না নি‌লে আগা‌মীকাল সোমবার (২৯ জানুয়ারি) থে‌কে দে‌শের সকল বেসরকারি শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নে লাগাতার ধর্মঘট শুরু কর‌বেন ব‌লে শিক্ষকরা জানি‌য়ে‌ছেন।

রোববার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে অবস্থান কর্মসূচির ১৮তম দিনে শিক্ষকরা এ হুমকি দেন। এর আ‌গে শিক্ষক-কর্মচারীদের ৬টি সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম’ গত ২৩ থে‌কে ২৫ জানুয়ারি সারা‌দে‌শে সকল বেসরকারি শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নে ৩ দি‌নের ধর্মঘট ও প্রেসক্লা‌বের সাম‌নে আমরণ অনশন পালন কর‌েছে।

লিয়াঁজো ফোরামের আহ্বায়ক আব্দুল খালেক বলেন, ‘মাধ্যমিক থেকে শুরু করে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছেন। তবে সরকার চাইলে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করতে পারেন।’

অামরণ অনশ‌নের একটানা ১৪ দিনে গতকাল শনিবার ৭ জনসহ মোট ১৫৪ জন শিক্ষক অসুস্থ হ‌য়ে‌ছেন ব‌লে তি‌নি জানান।

লিয়াঁজো ফোরামের প্রেসসচিব এনামুল ইসলাম মাসুদ বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা যে সকল বৈষম্যের শিকার তা দূর করা এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ।’ বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি না করে একসাথে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান তিনি।

বেসরকারী শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের আন্দোলরত শিক্ষক জাঙ্গীর আলম বলেছেন, পরিবারকে বলেছি জাতীয়করণের দাবি আদায় না করে ঘরে ফিরে যাবো না। রোববার নিউজজির সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারও তার শিক্ষামন্ত্রী অন্যান্য শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের জন্য আশ্বস্ত করেছেন কিন্তু আমাদের এই পর্যন্ত সরকারের কোনো পক্ষ থেকে কোনো সান্ত্বনামূলক কোনো কথা বলা হয়নি। তিনি বলেন, কেন আমরা কি শিক্ষক নই? সরকার এক জায়গায় কেন দ্বিমত পোষণ করছেন সেটা আমার বোধ্যগাম্য নয়।

জাঙ্গীর আলম আরো বলেন, আমরা চলতি মাসের ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত অবস্থান কমর্সূচি পালন করে আসছি। এর পরে আমরা চলতি মাসের ১৬ তারিখ থেকে আজ ২৮ জানুয়ারি পর্যন্ত অনশন পালন করে আসছি এরপর ও সরকার বা সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সান্ত্বনামূলক কথা বলা হয় নাই। এজন্য পরিবারকে বলেছি দাবি আদায় নান করে ঘরে ফিরে যাবো না।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপা‌শি আরো দুটি সংগঠন প্রেসক্লা‌বের সাম‌নে আমরণ অনশন ও আবস্থান কর্মসূ‌চি পালন কর‌ছে। তারা হ‌লো- ৩য় ধা‌পে বাদ পড়া সকল বেসরকারী প্রাথ‌মিক বিদ্যালয়। তারা জাতীয়কর‌ণের এক দফা দাবিতে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূ‌চির পর ২৩ জানুয়ারি থে‌কে অনশন কর্মসু‌চি পালন কর‌ছে। এবং শনিবার (২৭ জানুয়ারি) থে‌কে ক‌মি‌নি‌টি হেলথ কেয়ার প্রোভাইডার চাকরি রাজস্বকর‌ণের দা‌বি‌তে অবস্থান কর্মসু‌চি পালন কর‌ছে। দা‌বি না মানা পর্যন্ত তারা এ অবস্থান কর‌বেন ব‌লে জানি‌য়ে‌ছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

দা‌বি না মান‌লে কাল থে‌কে লাগাতার ধর্মঘট

ডেস্ক নিউজ : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১৪ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রোববার (২৮ জানুয়ারি) ম‌ধ্যে তা‌দের দা‌বি মেনে না নি‌লে আগা‌মীকাল সোমবার (২৯ জানুয়ারি) থে‌কে দে‌শের সকল বেসরকারি শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নে লাগাতার ধর্মঘট শুরু কর‌বেন ব‌লে শিক্ষকরা জানি‌য়ে‌ছেন।

রোববার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে অবস্থান কর্মসূচির ১৮তম দিনে শিক্ষকরা এ হুমকি দেন। এর আ‌গে শিক্ষক-কর্মচারীদের ৬টি সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম’ গত ২৩ থে‌কে ২৫ জানুয়ারি সারা‌দে‌শে সকল বেসরকারি শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নে ৩ দি‌নের ধর্মঘট ও প্রেসক্লা‌বের সাম‌নে আমরণ অনশন পালন কর‌েছে।

লিয়াঁজো ফোরামের আহ্বায়ক আব্দুল খালেক বলেন, ‘মাধ্যমিক থেকে শুরু করে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছেন। তবে সরকার চাইলে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করতে পারেন।’

অামরণ অনশ‌নের একটানা ১৪ দিনে গতকাল শনিবার ৭ জনসহ মোট ১৫৪ জন শিক্ষক অসুস্থ হ‌য়ে‌ছেন ব‌লে তি‌নি জানান।

লিয়াঁজো ফোরামের প্রেসসচিব এনামুল ইসলাম মাসুদ বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা যে সকল বৈষম্যের শিকার তা দূর করা এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ।’ বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি না করে একসাথে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান তিনি।

বেসরকারী শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের আন্দোলরত শিক্ষক জাঙ্গীর আলম বলেছেন, পরিবারকে বলেছি জাতীয়করণের দাবি আদায় না করে ঘরে ফিরে যাবো না। রোববার নিউজজির সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারও তার শিক্ষামন্ত্রী অন্যান্য শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের জন্য আশ্বস্ত করেছেন কিন্তু আমাদের এই পর্যন্ত সরকারের কোনো পক্ষ থেকে কোনো সান্ত্বনামূলক কোনো কথা বলা হয়নি। তিনি বলেন, কেন আমরা কি শিক্ষক নই? সরকার এক জায়গায় কেন দ্বিমত পোষণ করছেন সেটা আমার বোধ্যগাম্য নয়।

জাঙ্গীর আলম আরো বলেন, আমরা চলতি মাসের ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত অবস্থান কমর্সূচি পালন করে আসছি। এর পরে আমরা চলতি মাসের ১৬ তারিখ থেকে আজ ২৮ জানুয়ারি পর্যন্ত অনশন পালন করে আসছি এরপর ও সরকার বা সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সান্ত্বনামূলক কথা বলা হয় নাই। এজন্য পরিবারকে বলেছি দাবি আদায় নান করে ঘরে ফিরে যাবো না।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপা‌শি আরো দুটি সংগঠন প্রেসক্লা‌বের সাম‌নে আমরণ অনশন ও আবস্থান কর্মসূ‌চি পালন কর‌ছে। তারা হ‌লো- ৩য় ধা‌পে বাদ পড়া সকল বেসরকারী প্রাথ‌মিক বিদ্যালয়। তারা জাতীয়কর‌ণের এক দফা দাবিতে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূ‌চির পর ২৩ জানুয়ারি থে‌কে অনশন কর্মসু‌চি পালন কর‌ছে। এবং শনিবার (২৭ জানুয়ারি) থে‌কে ক‌মি‌নি‌টি হেলথ কেয়ার প্রোভাইডার চাকরি রাজস্বকর‌ণের দা‌বি‌তে অবস্থান কর্মসু‌চি পালন কর‌ছে। দা‌বি না মানা পর্যন্ত তারা এ অবস্থান কর‌বেন ব‌লে জানি‌য়ে‌ছে।

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 5 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।