
সম্ভাব্য বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে, কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় বুধবার (১২এপ্রিল) সরকারি ও বেসরকারি উভয় স্কুলে শিক্ষার্থীদের জন্য ক্লাস স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
কুয়েতের স্থানীয় আরবি দৈনিক আল রাই শিক্ষা মন্ত্রণালয় এর উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছে।
ওই রিপোর্টে উল্লেখ করা হয় যে, সারাদেশের সমস্ত সরকারী এবং বেসরকারী স্কুল গুলো সাময়িকভাবে অনলাইন ক্লাসে স্থানান্তরিত হবে।











