আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় সাংবাদিকের উপর ভূমিদস্যু ওমর আলী ও তার গুন্ডাবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেস ক্লাবের আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ অংশ নেয়।
মানববন্ধন থেকে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতারা অবিলম্বে আশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সাংবাদিক খোকা মোহাম্মদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান। একই সাথে ঘটনার সাথে জড়িতদের আটক করে দ্রুত শাস্তিরও দাবী জানান তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফালী মিতু, সাবেক সভাপতি শহীদুল্লাহ মুন্সী, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিথুন সরকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বাইপাইল ডিইপিজেড ইনভেষ্টর ক্লাব সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথের প্রকৌশলী (সার্ভেয়ার) আরিফ ও শহীদুল ইসলাম মহাসড়কের পাশ ঘেঁষে সরকারী পকেট জমির অবৈধ দখলদার ওমর আলী গংদের কবল হতে উদ্ধারের জন্য জমি মাপতে গেলে ওমর আলী ও তার সন্ত্রাসী বাহিনী সরকারী লোকজনের উপর হামলা চালায়। এ খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক খোকা মুহাম্মদ চৌধুরীর উপরও হামলা চালায়। এ ঘটনায় সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সাংবাদিকসহ ৪ জন আহত হয়। ভূমি দস্যু ওমর আলীর দখলে শত একর খাস জমী আছে।বিভিন্ন নামে বেনামে স্কুল ,বাজার ,মার্কেট গড়ে ব্যাবসা করে আসছে।সবকটি জমি সন্ত্রাসী ভাবে দখল করে আওয়ামীলীগ দলের প্রভাব খাটিয়ে ফয়দা লুটে আসছে,দেখার কেউ নাই।তাহার দাপটে কেহ মূখ খুলছেনা।











