জাকির সিকদার,সাভার থেকে :সাভারের আশুলিয়ায় বাংলাদেশের বৃহৎ পোশাক লিল্প বিজিএমইএ ও আইএলও-এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা শ্রমিকদের একটি ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছে সুইডেনের শ্রমমন্ত্রী আইরিন ওনেমো। গতকাল সোমবার বিকেলে ৫টায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার টঙ্গাবাড়ী
এলাকায় গড়ে ওই ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন তিনি।
এ সময় সুইডেনের শ্রমমন্ত্রী আইরিন ওনেমো শ্রমিকদের সাথে খোলা মেলা কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী, তাদের কাজে সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরো ভালো করবে। একদিন বাংলাদেশকে শ্রমিকরা উন্নত বিশ্বের দারপ্রান্তে নিয়ে যাবে। এসময় তিনি সুইডেন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, এই ট্রেনিং সেন্টারে সমাজের গরিব ও অসহায় পরিবার থেকে এক মাসে দুই ব্যাচ করে মোট ৬০ জনকে ট্রেনিং দিয়ে সম্পূর্ণভাবে কাজ শিখিয়ে গার্মেন্টস চাকুরী দেওয়া হয়।












