অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে ‘বই বিতরণ উৎসব’ পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীতে নতুন বই তুলে দিয়ে বই উৎবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থী ও এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ। এছাড়াও উপজেলার বাশাইল হাই সংলগ্ন¬ সরকারী প্রাথমিক বিদ্যালয়েও নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন এসএমসি সভাপতি এসএম আলী আহম্মদ ও প্রধান শিক্ষক নমিতা রানী দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।











