Menu |||

‘অপমানিত কিশোরীর ছবি’ ফেসবুকে, পরে আত্মহত্যা

বাংলাদেশের সাতক্ষীরায় ‘প্রকাশ্যে অপমানিত হবার পর’ এক কিশোরীর আত্মহত্যার জের ধরে ইউপি চেয়ারম্যান, চৌকিদার ও ফেসবুক ব্যবহারকারী সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে যে গ্রাম্য শালিসের নামে ওই চেয়ারম্যান মেয়েটিকে প্রকাশ্যে মারধর করেছেন, তার আগে চৌকিদার মেয়েটিকে হাত বেঁধে টানতে টানতে ইউনিয়ন পরিষদে নিয়ে গেছেন, আর ফেসবুক ব্যবহারকারী মেয়েটির সেই দুর্গতির ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেছেন।

আর এ ঘটনার পরদিনই আত্মহত্যা করে ষোল বছর বয়েসী দরিদ্র কিশোরীটি।

জানা গেছে কিশোরীটির নাম আফরোজা খাতুন, যিনি শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । আজ বিকেলেই ময়না তদন্ত শেষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে তার মৃতদেহটি পাঠিয়ে দিয়েছে পুলিশ।

আফরোজার পিতা নেই, অত্যন্ত দরিদ্র তার পরিবার, সেখানে তার মা ও এক ভাই আছে। দুজনকেই কাজ করতে হয় সংসার চালানোর জন্য।

শনিবার তার আত্মহত্যার পর আফরোজার ভাই থানায় একটি মামলা করেন, যেখানে তিনি তার বোনের হত্যার প্ররোচনার জন্য একজন দোকানদার, স্থানীয় চেয়ারম্যান, চৌকিদার ও একজন ফেসবুক ব্যবহারকারীকে দায়ী করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলছিলেন, শুক্রবার দুপুরে আফরোজা মোবাইল ফোনে রিচার্জ করবার জন্য, হাসান নামে এক ব্যক্তির দোকানে যায়। হাসানের দোকান সংলগ্ন একটি ঘরে আগে থেকেই বসে ছিল পলাশ নামের আরেক যুবক, যার সাথে আর্থিক লেনদেনজনিত গোলমাল ছিল হাসানের।

হাসান এক পর্যায়ে আফরোজাকে সেই ঘরে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয়। তারপর এলাকাবাসীকে গিয়ে খবর দেয়, পলাশ আফরোজার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত।

ঘটনা সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলামের কানে যায়। তিনি পলাশ ও আফরোজাকে ধরে নিয়ে আসার নির্দেশ দিলে চৌকিদার ওই দোকান থেকে দুজনকে বেঁধে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন।

আনার পথে অনেক মানুষ জড়ো হয়। এদের মধ্যে জয়দেব কুমার দাস নামে একজন এই দুজনের হাত বেঁধে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যের ছবি তোলেন এবং ফেসবুকে প্রকাশ করেন।

ওদিকে ইউপি চেয়ারম্যান, দুজনকে মারধর করেন, পলাশকে জরিমানা করেন এবং তাকে ছেড়ে দেন। এই ঘটনার পর থেকেই আফরোজা মুষড়ে পড়ে বলে জানান তার মা আনোয়ারা খাতুন।

চেয়ারম্যানের ওই শালিসে উপস্থিত ছিলেন এমন দুএকজনের সাথে টেলিফোনে যোগাযোগ করি আমি, কিন্তু তারা এ নিয়ে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

স্থানীয় সাংবাদিকরা বলছেন, ঘটনাটির সাথে স্থানীয় চেয়ারম্যানের নাম জড়িয়ে থাকায় কেউ কোন কথাবার্তা বলতে চাইছে না।

কলারোয়ার সাংবাদিক পলাশ চৌধুরী জানাচ্ছেন, প্রতি শুক্রবার ও শনিবার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে বিভিন্ন অভিযোগের শালিস মিমাংসা করেন চেয়ারম্যান মনিরুল ইসলাম।

এসব শালিসের কার্যপ্রনালী নথিভূক্ত করবার নিয়ম থাকলেও আফরোজা খাতুনের ওই শালিসটির ক্ষেত্রে তা হয় নি।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

‘অপমানিত কিশোরীর ছবি’ ফেসবুকে, পরে আত্মহত্যা

বাংলাদেশের সাতক্ষীরায় ‘প্রকাশ্যে অপমানিত হবার পর’ এক কিশোরীর আত্মহত্যার জের ধরে ইউপি চেয়ারম্যান, চৌকিদার ও ফেসবুক ব্যবহারকারী সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে যে গ্রাম্য শালিসের নামে ওই চেয়ারম্যান মেয়েটিকে প্রকাশ্যে মারধর করেছেন, তার আগে চৌকিদার মেয়েটিকে হাত বেঁধে টানতে টানতে ইউনিয়ন পরিষদে নিয়ে গেছেন, আর ফেসবুক ব্যবহারকারী মেয়েটির সেই দুর্গতির ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেছেন।

আর এ ঘটনার পরদিনই আত্মহত্যা করে ষোল বছর বয়েসী দরিদ্র কিশোরীটি।

জানা গেছে কিশোরীটির নাম আফরোজা খাতুন, যিনি শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । আজ বিকেলেই ময়না তদন্ত শেষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে তার মৃতদেহটি পাঠিয়ে দিয়েছে পুলিশ।

আফরোজার পিতা নেই, অত্যন্ত দরিদ্র তার পরিবার, সেখানে তার মা ও এক ভাই আছে। দুজনকেই কাজ করতে হয় সংসার চালানোর জন্য।

শনিবার তার আত্মহত্যার পর আফরোজার ভাই থানায় একটি মামলা করেন, যেখানে তিনি তার বোনের হত্যার প্ররোচনার জন্য একজন দোকানদার, স্থানীয় চেয়ারম্যান, চৌকিদার ও একজন ফেসবুক ব্যবহারকারীকে দায়ী করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলছিলেন, শুক্রবার দুপুরে আফরোজা মোবাইল ফোনে রিচার্জ করবার জন্য, হাসান নামে এক ব্যক্তির দোকানে যায়। হাসানের দোকান সংলগ্ন একটি ঘরে আগে থেকেই বসে ছিল পলাশ নামের আরেক যুবক, যার সাথে আর্থিক লেনদেনজনিত গোলমাল ছিল হাসানের।

হাসান এক পর্যায়ে আফরোজাকে সেই ঘরে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয়। তারপর এলাকাবাসীকে গিয়ে খবর দেয়, পলাশ আফরোজার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত।

ঘটনা সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলামের কানে যায়। তিনি পলাশ ও আফরোজাকে ধরে নিয়ে আসার নির্দেশ দিলে চৌকিদার ওই দোকান থেকে দুজনকে বেঁধে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন।

আনার পথে অনেক মানুষ জড়ো হয়। এদের মধ্যে জয়দেব কুমার দাস নামে একজন এই দুজনের হাত বেঁধে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যের ছবি তোলেন এবং ফেসবুকে প্রকাশ করেন।

ওদিকে ইউপি চেয়ারম্যান, দুজনকে মারধর করেন, পলাশকে জরিমানা করেন এবং তাকে ছেড়ে দেন। এই ঘটনার পর থেকেই আফরোজা মুষড়ে পড়ে বলে জানান তার মা আনোয়ারা খাতুন।

চেয়ারম্যানের ওই শালিসে উপস্থিত ছিলেন এমন দুএকজনের সাথে টেলিফোনে যোগাযোগ করি আমি, কিন্তু তারা এ নিয়ে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

স্থানীয় সাংবাদিকরা বলছেন, ঘটনাটির সাথে স্থানীয় চেয়ারম্যানের নাম জড়িয়ে থাকায় কেউ কোন কথাবার্তা বলতে চাইছে না।

কলারোয়ার সাংবাদিক পলাশ চৌধুরী জানাচ্ছেন, প্রতি শুক্রবার ও শনিবার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে বিভিন্ন অভিযোগের শালিস মিমাংসা করেন চেয়ারম্যান মনিরুল ইসলাম।

এসব শালিসের কার্যপ্রনালী নথিভূক্ত করবার নিয়ম থাকলেও আফরোজা খাতুনের ওই শালিসটির ক্ষেত্রে তা হয় নি।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Wed, 22 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।