সাভারে প্রিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোররাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে তার স্বামী। এসময় মৃত গৃহবধূ আত্মহত্যা করেছে বলে দাবী করে তার স্বামী। তবে হাসপাতালের চিকিৎসকদের বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এনাম মেডিকলে কলেজ হাসপাতালে গিয়ে স্বামী আল-মামুনকে আটক করে।
প্রিয়া স্বামীসহ শাহীবাগ ডা. বাবুলের ভাড়াটিয়া বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শাহজাদপুর গ্রামে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহত গৃহবধূ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করেছেন তার স্বামী। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্বামীকে জিগ্যাসাবাদের জন্য আটক করা হয়েছে।











