সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার পুরষ্কার পেলেন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল মালেক। মানবাধিকার ও সামাজিক উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার (১০ ডিসেম্বর) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই পুরষ্কার প্রদান করা হয়। চলচিত্রকার ও সাংবাদিক মো. রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রানালয় সচিব মো. মঈন উদ্দিন কাজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চলচিত্র শিল্পী টেলি সামাদ, চিত্র নায়িকা শাহনুর রহমান, সাংবাদিক কামাল হোসেন, গোলাম রাব্বানি প্রমুখ।











