রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া মহিলা কলেজ, বিআইজেড উচ্চ বিদ্যালয় ও রাঙ্গুনিয়া পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাঙ্গুনিয়া থানা সদরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অনুষ্ঠিত হয়। মহিলা কলেজের অধ্যক্ষ সরোয়ার ছালেক সিকদারের সভাপতিত্বে ও অধ্যাপক অসিম কুমার শীলের স ালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌর সভার মেয়র ও উত্তর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহজাহান সিকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কলেজ গভর্নিং বডির সদস্য মো. ইফতেখার হোসেন, মো. এস্কান্দর, হাজী মো. সোলায়মান চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক লিটন চক্রবর্তী, বিআইজেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল, পাবলিক স্কুলের শিক্ষক অমূল্য রতন চক্রবর্তী, শিক্ষার্থী শিফা আক্তার, ফাহিমা আকতার ও উম্মে খায়ের সালমা প্রমূখ। প্রধান অতিথি বলেন, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠার কথা কোরআন হাদিসে নেই। জঙ্গীবাদের নামে দেশে সন্ত্রাসের যে বীজ বপন করার চেষ্ঠা করা হচ্ছে তা কখনো সম্ভব হবেনা। তরুন সমাজকে জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হবে।











