খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ শনিবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে বকসি ইকবালের সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুরুদ আহমদ, আব্দুর বাছিত, বেলাল তালুকদার, মশাহিদ আহমদ, মেরাজ আলী, খ ম জুলফিকার প্রমুখ।
বক্তারা সদ্য পাশকৃত ডিজিটাল আইনের কড়া সমালোচনা করেন। সংবাদপত্রের ঠুটি চেপে ধরার জন্যই এ কালো আইন পাশ করা হয়েছে। অভিলম্বে এ আইন বাতিল, এবং গ্রেফতারকৃত গণমাধ্যম কর্মীদের মুক্তি প্রদান করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।











