এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়মীলীগের ঐতিহৃ, গৌরব ও সংগ্রামের ৬৭ বছর শীর্ষক আলোচনা সভা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছে।
বীরগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গত শনিবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়মীলীগের ঐতিহৃ, গৌরব ও সংগ্রামের ৬৭ বছর শীর্ষক আলোচনা সভা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠান সমুহের উন্নয়নের মাধ্যমে ধর্মীয় উপাশনার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য কাজ করছে। তিনি রোজাদাররে সৃষ্টি সাথে সম্পর্ক ছিন্ন করে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করতে সমবেত সকলকে ঐক্যবদ্ধ ভাবে মনোেিবশ করার আহবান জানান। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, জেলা আওয়ামীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আলহাজ্ব হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বীরগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল হক সবুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারঃ) মোঃ নুর ইসলাম নুর। দোয়া ও ইফতার মাহফিলে আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী, সামাজিক, পেশজীবি ও সাংবাদিক সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক অংশ গ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ নুর আলম।











