বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের কুয়েত শাখার সভাপতি কাউসার সিকদার।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিফাত নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রবিউল হক, মোঃ বিল্লাল পাটোয়ারি ও মোঃ সোহাগ মিয়া।
বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আল-আমিন রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ হেবজু সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সিফাত নুর বলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কতৃক ১০ দফা দাবি আদায়ে সরকার সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এতে ১০ দফা দাবি আদায়ে বিশ্বের সকল বাংলাদেশী প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর।
কেন্দ্রীয় সংসদের সভাপতি জার্মান প্রবাসী প্রকৌশলী কবীর হোসেন ও সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী বিপ্লব কুমার পোদ্দার।
শেষে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিউজ করায় বাংলাটিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, মাইটিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা ও আরটিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।











