ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ অভিযান শুরু করেছে সেনাবাহিনী প্যারা-কমান্ডো বাহিনীর সদস্যরা।
শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ট্যাংকসহ সাজোয়া যান ভবনটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আর ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অতিরিক্ত পুলিশ কশিনার জেদান আল মুসা বলেন, অভিযান শুরু হয়েছে। প্যারা কমান্ডো অভিযান চালাচ্ছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।
অভিযানে নেতৃত্ব দিতে রাত চারটার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
অগ্রদৃষ্ট.কম // এমএসআই











