বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর সিংহাসনটা দখল করেছেন দীপিকা পাড়ুকোন। সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন তিনি। দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে। এরই মধ্যে এক কাণ্ড করে বসলেন এই অভিনেত্রী। ক্যাটওয়াক করতে গিয়ে পুরো মঞ্চ কাঁপালেনিএই অভিনেত্রী। যদিও ক্যারিয়ার শুরু ফ্যাশনজগত থেকেই। তাই র্যাম্পে কীভাবে চলতে হয়, কোথায় কখন দাঁড়াতে হয়, এসব জানা তার।
তবে এক ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে গিয়ে যা করলেন তা একেবারে ভাবার বাইরে।
সম্প্রতি দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ক্যাট ওয়াক করতে গিয়ে হঠাৎ মঞ্চের উপর লাফিয়ে উঠছেন দীপিকা। কোমর দুলিয়ে হাঁটছেন, মঞ্চের উপর নিজের কীর্তিতে হেসে উঠছেন, মশকরা করছেন, কখনও আবার কোমর বেকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গিও করছেন। সেই ভিডিও ইন্টানেটে ছড়িয়ে পড়েছে।
ভোগ বিএফএফ নামের এক অনুষ্ঠানেই দীপিকার এমন ভিডিও তোলা হয়েছে। সেখান দীপিকা ছাড়াও তাঁর বোন অনিশা পাডুকোন ও অভিনেত্রী নেহা ধুপিয়া ছিলেন। অনুষ্ঠানে দীপিকার এমন অদ্ভূত ক্যাট ওয়াক দেখে হাসিতে ফেটে পড়েন অনিশা ও নেহা।
পিকু, রাম লীলা, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবিতে বিভিন্ন লুকে দেখা গেছে দীপিকাকে। চেন্নাই এক্সপ্রেসের মিনাম্মার চরিত্রে তো তাঁকে রীতিমতো কমেডি করেছেন তিনি। তবে ক্যাট ওয়াক করতে গিয়ে এমন কীর্তি এর আগে কখনও করতে দেখা যায়নি তাকে। আর তার জন্যই দীপিকার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। অবশ্য দীপিকার এমন মজার কীর্তি দেখা তার অনুরাগীরা বেশ খুশি। সূত্র: ইন্ডিয়া টাইমস











