
আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর)
কুয়েতের জিলিব সুয়েখে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলটি যৌথভাবে সঞ্চালনা করেন সভাপতি মাওলানা মহিউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে মাওলানা দিদার পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর হাসান রেজা, সেলিম ও খোরশেদ রাসূল নাতে রাসুল পরিবেশন করেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মাওলানা কামরুল হাসান আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হোসাইন আল কাদেরী।
এছাড়াও বক্তব্য রাখেন নুর মোহাম্মদ বেলাল, হাসান জাবেদ, আক্কাস আলী, জাহাঙ্গীর আলম, হোসাইনুল করিম, জসিম উদ্দিন ও আজিজুর রহমান।
অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিবেশন করা হয়। সবশেষে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।











