কক্সবাজার: কক্সবাজারে ৭৮ হাজার ২০ লিটার দেশীয় মদ সহ ওরি রাখাইন (৫৫ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বুধবার(১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে চকরিয়ার আজিজ নগর ও কক্সবাজার পৌরসভার বাজারঘাটা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতা শহরের পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়ার মৃত ফজেও রাখাইনের ছেলে।
র্যাব সূত্র জানায়,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র কক্সবাজার জেলার চকরিয়া থানার নিকটবর্তী আজিজনগর এলাকায় দেশীয় মদ উৎপাদন এবং উক্ত মদ কক্সবাজার রাখাইনপাড়া এলাকায় মজুত এবং বিক্রয় করে আসছিল।
কক্সবাজারস্থ র্যাব ৭ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. শরাফত ইসলাম অগ্রদৃষ্টিকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি শর্ববিদ্যার উপস্থিতিতে ৭৮ হাজার লিটার মদ ধ্বংস করা হয়। অবশিষ্ট ২০ লিটার মদসহ আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।











