বাংলাদেশে ও ভারতের ভূখন্ডের মধ্যে পরস্পরের ছিটমহলগুলো শুক্রবার মাঝরাত থেকেই মূল ভুখন্ডের অংশ হয়েছে আনুষ্ঠানিকভাবে। ফলে সেখানকার বাসিন্দাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটেছে।
ভারত বাংলাদেশের ছিটমহলে চলছে আনন্দ উৎসব।
শুক্রবার থেকেই ছিটমহলগুলোয় নানা আনন্দ উৎসব চলছে। বিকেলের পর আনন্দ মিছিল বেরিয়েছে। নীলকমল নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।
বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের একটি হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দাসিয়ারছড়া।
দাসিয়ারছড়া থেকে বিবিসির ফারহানা পারভীন জানাচ্ছেন, সেখানে রাতেও চলছে আনন্দ উৎসব। রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালিয়ে নতুন পরিচয়ের সূচনা করেছেন।
আটষট্টি বছরের বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে ৬৮টি মোমবাতি জ্বালানো হয়েছে।
এছাড়া সেখানে মশাল মিছিল হয়েছে। স্থানীয় কালিকাট বাজারে রাতেও চলছিল গানবাজনা।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












