Menu |||

রোহিঙ্গাদের আবাসনে ২৩১২ কোটি টাকার প্রকল্প

ডেস্ক নিউজ : মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া উপজেলার ঐশ্বর চর ইউনিয়নের ‘ভাসান চর’ দ্বীপে তাদের পুনর্বাসন করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটি পাস হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এ অর্থ পুরোটাই সরকারের তহবিল থেকে ব্যয় করা হবে। এর আগে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে আবাসনের এ ব্যবস্থা স্থায়ী নয় বলেও জানান মন্ত্রী।

ভাসান চরে পানি ওঠা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চারপাশে বাঁধ নির্মাণ করা হবে। আপাতত ১ লাখ লোকের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এর বেশি আমাদের সামর্থ্য নেই।

প্রকল্পের বিষয়ে মন্ত্রী আরও বলেন, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় স্থানীয় অধিবাসী রয়েছে ৫ লাখ ৭০ হাজার। কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন ও পুরাতন সব মিলিয়ে বর্তমানে ১০ থেকে ১২ লাখ রোহিঙ্গা সেখানে আশ্রয় নিয়েছেন। ফলে সামাজিক ও পরিবেশগত নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে।

তাই প্রাথমিকভাবে অসহায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসান চরে পুনর্বাসন করা হবে। এ জন্য ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। চলতি মাস নভেম্বর থেকে আগামী ২০১৯ সাল পর্যন্ত প্রকল্পের কাজ চলবে; যা বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌ-বাহিনী। বসবাসের জন্য প্রথমে ১২টি গুচ্ছ গ্রাম করা হবে। যেখানে ১৪৪০টি ব্র্যাক হাউস ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে ২০ কিলোমিটার পূর্বে মেঘনা নদীপথ পার হলে ভাসান চরের অবস্থান। বর্তমানে ওই চরটির আয়তন প্রায় ৩৩০ বর্গকিলোমিটার। অর্থাৎ হাতিয়ার মূল ভূখণ্ডের আয়তনের প্রায় সমান। এ ছাড়া দ্বীপটির চতুর্দিকে প্রতি বছর গড়ে ৩৫/৪০ বর্গকিলোমিটার করে ভূমি জেগে উঠছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

কুয়েতের কাজের ভিসার জন্য বাংলাদেশিদের অতিরিক্ত ৩০০ ডলার পর্যন্ত দিতে হচ্ছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

» কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

» কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

রোহিঙ্গাদের আবাসনে ২৩১২ কোটি টাকার প্রকল্প

ডেস্ক নিউজ : মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া উপজেলার ঐশ্বর চর ইউনিয়নের ‘ভাসান চর’ দ্বীপে তাদের পুনর্বাসন করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটি পাস হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এ অর্থ পুরোটাই সরকারের তহবিল থেকে ব্যয় করা হবে। এর আগে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে আবাসনের এ ব্যবস্থা স্থায়ী নয় বলেও জানান মন্ত্রী।

ভাসান চরে পানি ওঠা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চারপাশে বাঁধ নির্মাণ করা হবে। আপাতত ১ লাখ লোকের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এর বেশি আমাদের সামর্থ্য নেই।

প্রকল্পের বিষয়ে মন্ত্রী আরও বলেন, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় স্থানীয় অধিবাসী রয়েছে ৫ লাখ ৭০ হাজার। কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন ও পুরাতন সব মিলিয়ে বর্তমানে ১০ থেকে ১২ লাখ রোহিঙ্গা সেখানে আশ্রয় নিয়েছেন। ফলে সামাজিক ও পরিবেশগত নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে।

তাই প্রাথমিকভাবে অসহায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসান চরে পুনর্বাসন করা হবে। এ জন্য ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। চলতি মাস নভেম্বর থেকে আগামী ২০১৯ সাল পর্যন্ত প্রকল্পের কাজ চলবে; যা বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌ-বাহিনী। বসবাসের জন্য প্রথমে ১২টি গুচ্ছ গ্রাম করা হবে। যেখানে ১৪৪০টি ব্র্যাক হাউস ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে ২০ কিলোমিটার পূর্বে মেঘনা নদীপথ পার হলে ভাসান চরের অবস্থান। বর্তমানে ওই চরটির আয়তন প্রায় ৩৩০ বর্গকিলোমিটার। অর্থাৎ হাতিয়ার মূল ভূখণ্ডের আয়তনের প্রায় সমান। এ ছাড়া দ্বীপটির চতুর্দিকে প্রতি বছর গড়ে ৩৫/৪০ বর্গকিলোমিটার করে ভূমি জেগে উঠছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

কুয়েতের কাজের ভিসার জন্য বাংলাদেশিদের অতিরিক্ত ৩০০ ডলার পর্যন্ত দিতে হচ্ছে

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 1 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।