এন. আই. মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের বটতলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রীর নিরাপত্তা চেয়ে ৩১ জন এলাকাবাসীর স্বাক্ষর করে ইউএও’র কাছে স্মারক লিপি প্রদান প্রদান করেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের কার্যালয়ে উপজেলার সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের ৩১ জন এলাকাবাসী বটতলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ১ ছাত্রীর নিরাপত্তা চেয়ে স্বাক্ষর করে স্মারক লিপি প্রদান প্রদান করে। তারা সাস্মরক লিপিতে উল্লেখ করেন, একাই এলাকার মৃত শফির উদ্দিনের পুত্র ও বটতলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল লতিফ এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী গত ০৬/০৪/২০১৭ তারিখ বিকাল সাড়ে ৫টায় প্রতিবেশী মৃত শেফার উদ্দিনের পুত্র আফছার আলীর বাড়ীতে প্রবেশ করে হামলা চালিয়ে কয়েক জনকে আহত করে। সে সময় আফসার আলীর ভাই আঃ ছাত্তার, ছাত্তারের স্ত্রী কুলছুম, শফির উদ্দিনের পুত্র এনামুল মাষ্টার সহ এলাকাবাসী এগিয়ে এসে তাদের রক্ষা করে।
তারই প্রতিবাদে আফছার আলী বাদী হয়ে গত ০৭/০৪/২০১৭ ইং তারিখে বীরগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। যার নং- ০২। মামলা করার কারনে আসামীরা বাদীর পরিবারের ক্ষতি সাধনের চেষ্টা চালালে বাদী পূনরায় গত ১০ এপ্রিল বীরগঞ্জ থানায় ৪৩৮ নং একটি সাধারণ ডায়েরী করে। এতে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ভাতিজি বটতলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী জান্নাতুন, ভাতিজা দিনাজপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র কাউয়ুম আলী সহ পরিবারের লোকজনের ক্ষতি করার চেষ্টা চালায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের নিকট ছেলে মেয়েকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার দাবি জানায় আঃ ছাত্তারের স্ত্রী মোছাঃ কুলছুম বেগম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন তাদের অভিযোগ শুনে বলেন, মামলা সংক্রান্ত কোন ব্যাপারে আমার বলার কিছু নেই। তবে স্কুল ছাত্রীর নিরাপত্তায় আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো।
এব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আনোয়ার হোসেন জানায়, এজাহারের আলোকে ১৭ এপ্রিল মামলার হুকুম দাতা হিসাবে আব্দুল লতিফ নামক ১ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











