মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ সোনার হরিন ধরতে ভিটেমাটি বিক্রি করে দেশ ছেড়ে দেশান্তরী। জীবনে একটু শান্তি আর উন্নত জীবন গঠনের আশায় মানুষ আত্মীয় স্বজন পরিবার পরিজন কে ছেড়ে আসছে প্রবাসে কেউ হাসি মুখে কেউবা জেল কেটে, কেউ বিভিন্ন মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে, কেউ লাশ হয়ে প্রিয় জনের কাছে যেতে হচ্ছে।
সেই উদাহরন গত ১৬ এপ্রিল সকালে প্রতি দিনের মত কাজের সন্ধানে বাহির হয়ে ছিলেন, নোয়াখালীর যুবক পিয়ার আহমদ। আর বাসায় ফেরা হয়নি তার।
ঘটনার বিবরণে জানা গেছে, বাহরাইন সিটির মানামা নামক স্থানে দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে পিয়ার আহমদ (৪০) নামের এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে পুলিশ নিহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় সালমানীয় হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়।
আরো জানা যায়, বর্তমানে নিহতের লাশ সালমানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরে জানান বাহরাইনস্হ বাংলাদেশ দূতাবাস নিহতের লাশ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিহতের দেশের বাড়ী নোয়াখালীর সেনবাগ উপজেলার মোঃ নুরুল হকের পুত্র বলে জানা গেছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











