Menu |||

জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র এবং উন্নয়নের প্রধান শত্রু : ইকবাল সোবহান

জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র এবং উন্নয়নের প্রধান শত্রু ইকবাল সোবহান

ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মৌলবাদ ও জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র ও উন্নয়নের প্রধান শত্রু। গণতন্ত্র ও উন্নয়নের চলমান ধারাকে ধ্বংস করার জন্য ’৭১-এর পরাজিত শক্তি মৌলবাদ, জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা সৃষ্টি করে আমাদের সকল অর্জনকে ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পিরোজপুর টাউন ক্লাব মাঠে প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউইজে)’র মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।

ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যমের বিকাশের ফলে বহু লোকের কর্মসংস্থান হয়েছে।সরকার গণমাধ্যম বিকাশের লক্ষ্যে যে সব উদ্যোগ গ্রহণ করেছে তা দেশ-বিদেশে বেশ প্রশংসিত হচ্ছে।

বিএফউইজে’র মহাসচিব ওমর ফারুক বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র এবং উন্নয়নের প্রধান শত্রু : ইকবাল সোবহান

জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র এবং উন্নয়নের প্রধান শত্রু ইকবাল সোবহান

ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মৌলবাদ ও জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র ও উন্নয়নের প্রধান শত্রু। গণতন্ত্র ও উন্নয়নের চলমান ধারাকে ধ্বংস করার জন্য ’৭১-এর পরাজিত শক্তি মৌলবাদ, জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা সৃষ্টি করে আমাদের সকল অর্জনকে ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পিরোজপুর টাউন ক্লাব মাঠে প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউইজে)’র মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।

ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যমের বিকাশের ফলে বহু লোকের কর্মসংস্থান হয়েছে।সরকার গণমাধ্যম বিকাশের লক্ষ্যে যে সব উদ্যোগ গ্রহণ করেছে তা দেশ-বিদেশে বেশ প্রশংসিত হচ্ছে।

বিএফউইজে’র মহাসচিব ওমর ফারুক বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Wed, 3 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।