Menu |||

খালেদা জিয়ার আগুন যুদ্ধের সময়ও কোনো রাষ্ট্র রেড অ্যালার্ট ঘোষণা করল নাঃ হাসানুল হক ইনু

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কয়েকটি দেশের রেড অ্যালার্ট জারিতে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় মানবাধিকার কমিশন, এমআরডিআই এবং জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এ সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে রেড অ্যালার্ট কথাটি চালু হয়ে গেছে। বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়নি। বাংলাদেশে আজ একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। আগামী মাসে আরেকটি সম্মেলনে অংশ নিতে তিন হাজার বিদেশী অতিথি আসবেন।’

রেড অ্যালার্ট জারির সমালোচনা করে তিনি বলেন, ‘এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে বোমা হামলা হলেও কোনো দেশ রেড অ্যালার্ট জারি করেনি। খালেদা জিয়ার আগুন যুদ্ধের সময়ও কোনো রাষ্ট্র রেড অ্যালার্ট ঘোষণা করল না।’
‘এখন দু-একটা ককটেল ফুটল, আর রেড অ্যালার্ট জারি হয়ে গেল। এতে আমরা রাজনীতির গন্ধ পাচ্ছি। এসব উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে’ যোগ করেন হাসানুল হক ইনু।

এ সময় তিনি বলেন, ‘আমরা সম্প্রচার নীতিমালা করেছি। আমরা সম্প্রচার আইনও করবোই। অন্য অনেক দেশে থাকতে পারলে আমাদের দেশে কেন এ আইন থাকবে না? জানি, এ আইন করতে গেলেও অনেকে হইচই করবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কাছ থেকে সাংবাদিকেরা হুমকি পাচ্ছে না, আনসারুল্লাহ বাংলা টিম হুমকি দিচ্ছে। এ অনুষ্ঠানে ৫৭ ধারা নিয়ে একজন সাংবাদিক টিটকিরি দিলেন। কত হাজার সাংবাদিক ৫৭ ধারায় আটক আছেন?’
তিনি দাবি করেন, ‘যেসব সাংবাদিকরা আটক হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এ পর্যন্ত দু-একজন ব্লগার আটক হয়েছেন।’

শিশুদের দিয়ে কোনো ধরনের মানববন্ধন না করানোর আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমার এলাকার কোনো শিশু আমার গায়ে ফুল দিতে পারে না। আমার যাওয়া উপলক্ষে কোনো শিশুকে দাঁড় করিয়ে রাখা হলে ওই হেডমাস্টারের কপালে দুঃখ থাকে। এগুলো আইন দিয়ে হয় না, নৈতিকতার ব্যাপার।’

এছাড়া নারী ও শিশুদের বিষয়ে লেখার ক্ষেত্রে বিচারিক বুদ্ধি বিবেচনাকে কাজে লাগানোর জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পরে শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালার মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

চিরন্তন - মোজাহার

কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

» কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

» কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

» কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

» পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

খালেদা জিয়ার আগুন যুদ্ধের সময়ও কোনো রাষ্ট্র রেড অ্যালার্ট ঘোষণা করল নাঃ হাসানুল হক ইনু

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কয়েকটি দেশের রেড অ্যালার্ট জারিতে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় মানবাধিকার কমিশন, এমআরডিআই এবং জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এ সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে রেড অ্যালার্ট কথাটি চালু হয়ে গেছে। বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়নি। বাংলাদেশে আজ একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। আগামী মাসে আরেকটি সম্মেলনে অংশ নিতে তিন হাজার বিদেশী অতিথি আসবেন।’

রেড অ্যালার্ট জারির সমালোচনা করে তিনি বলেন, ‘এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে বোমা হামলা হলেও কোনো দেশ রেড অ্যালার্ট জারি করেনি। খালেদা জিয়ার আগুন যুদ্ধের সময়ও কোনো রাষ্ট্র রেড অ্যালার্ট ঘোষণা করল না।’
‘এখন দু-একটা ককটেল ফুটল, আর রেড অ্যালার্ট জারি হয়ে গেল। এতে আমরা রাজনীতির গন্ধ পাচ্ছি। এসব উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে’ যোগ করেন হাসানুল হক ইনু।

এ সময় তিনি বলেন, ‘আমরা সম্প্রচার নীতিমালা করেছি। আমরা সম্প্রচার আইনও করবোই। অন্য অনেক দেশে থাকতে পারলে আমাদের দেশে কেন এ আইন থাকবে না? জানি, এ আইন করতে গেলেও অনেকে হইচই করবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কাছ থেকে সাংবাদিকেরা হুমকি পাচ্ছে না, আনসারুল্লাহ বাংলা টিম হুমকি দিচ্ছে। এ অনুষ্ঠানে ৫৭ ধারা নিয়ে একজন সাংবাদিক টিটকিরি দিলেন। কত হাজার সাংবাদিক ৫৭ ধারায় আটক আছেন?’
তিনি দাবি করেন, ‘যেসব সাংবাদিকরা আটক হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এ পর্যন্ত দু-একজন ব্লগার আটক হয়েছেন।’

শিশুদের দিয়ে কোনো ধরনের মানববন্ধন না করানোর আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমার এলাকার কোনো শিশু আমার গায়ে ফুল দিতে পারে না। আমার যাওয়া উপলক্ষে কোনো শিশুকে দাঁড় করিয়ে রাখা হলে ওই হেডমাস্টারের কপালে দুঃখ থাকে। এগুলো আইন দিয়ে হয় না, নৈতিকতার ব্যাপার।’

এছাড়া নারী ও শিশুদের বিষয়ে লেখার ক্ষেত্রে বিচারিক বুদ্ধি বিবেচনাকে কাজে লাগানোর জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পরে শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালার মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

চিরন্তন - মোজাহার

কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 23 May.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।