মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখা থেকে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাঁর নাম আব্দুল্লাহ হাসান (১৫)। সে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। হাসান সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির নবম শ্রেণীর ছাত্র। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ স্কুল ছাত্রের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিদিনের মত হাসান তার বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে তার (হাসান) মা নাজমা ইয়াসমিন বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘তাঁর (হাসান) খোঁজ মেলেনি। জিডির পরিপ্রেক্ষিতে আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।’











