খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃঃ “গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি”, এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী (Raly) ও আলোচনা সভার দিয়ে জাতীয় গ্রন্থগার দিবস পালিত করেছে জেলা প্রশাসন, জেলা সরকারি গণ-গ্রন্থাগার ও বিভিন্ন পাবলিক লাইব্রেরি।৫ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে মিলিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির মৌলভীবাজার শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল হোসেন মুন্না, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক অশোক কুমার সেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য খিজির মুহাম্মদ জুলফিকার সহ অন্যান্যরা। আলোচনা শেষে বই পড়া প্রতিযোগীতা ২০১৮সালের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।











