Menu |||

ভোটের খবরের জের ধরে খুলনায় সাংবাদিক গ্রেপ্তার

বাংলাদেশের খুলনায় একটি আসনে নির্বাচনের ভুল ফলাফল প্রকাশের অভিযোগে ঢাকা ট্রিবিউন নামের একটি পত্রিকার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বটিয়াঘাটা থানার পুলিশ জানিয়েছে, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সোমবার একটি মামলা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরী।

সেই মামলায় আজ দুপুরে ঢাকা ট্রিবিউনের ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। বাকি একজনকে এখনো আটক করা হয় নি, পুলিশ বলছে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, “খুলনা-১ আসনে ভোট ভোটারের চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়েছে উল্লেখ করে তারা সংবাদ প্রকাশ করেছেন। তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় সাংবাদিকরা জানান, নির্বাচনের রাতে যখন ফলাফল প্রকাশ করা হচ্ছিল, তখন জেলা রিটার্নিং কর্মকর্তার মৌখিক তথ্যের ভিত্তিতে ওই সাংবাদিকরা খবরটি প্রকাশ করেন। সে সময়েই এই ভুলের বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছেও তুলে ধরা হয়েছিল।

তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মোহাম্মদ হেলাল হোসেন বিবিসি বাংলাকে জানান, দাকোপ উপজেলার ভোটের ফল নিয়ে কয়েকজন সাংবাদিক বলেছিলেন যে, ”আমি নাকি প্রথমে ২৯ হাজার ভোট বলেছি, পরে সেটা বলেছি ২৮ হাজার। কিন্তু বটিয়াঘাটার ভোটের ভুল তথ্য প্রকাশ করা বা সেটি সংশোধন করে দেয়ার মতো কোন ঘটনা ঘটেনি।”

তিনি ওই সাংবাদিকদের কাছে প্রমাণ দেখতে চাইলেও, তারা কোন প্রমাণ দেখাতে পারেননি বলে জানান।

এই খবরটি ৩১শে ডিসেম্বরের মানবজমিন পত্রিকায় ছাপা হয়েছে। কাগজটির অনলাইন ভার্সন ও ঢাকা ট্রিবিউনের অনলাইনে প্রথমে ছাপা হলেও পরে সেটি আর দেখা যায়নি।

মানবজমিন পত্রিকার প্রধান প্রতিবেদক লুৎফর রহমান বিবিসি বাংলাকে জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যের ভিত্তিতেই তাদের কাগজে খবরটি প্রকাশিত হয়েছে।

তিনি বলছেন, ”পরে ভোররাতের দিকে সেটি আবার সংশোধন করে জানানো হয়। ততক্ষণে আমাদের পেপারে তো ছাপা হয়ে গেছে। তবে পরদিন সেই সংশোধিত খবরটিও ছাপানো হয়েছে।”

গত ৩০শে ডিসেম্বরের সংসদ নির্বাচনে নির্বাচনে ২৫৯টি আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি ও ঐক্যজোট।

তারা পুনরায় নির্বাচনেরও দাবি জানিয়েছে, যদিও সেই দাবি নাকচ করে দেয়া হয়েছে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ভোটের খবরের জের ধরে খুলনায় সাংবাদিক গ্রেপ্তার

বাংলাদেশের খুলনায় একটি আসনে নির্বাচনের ভুল ফলাফল প্রকাশের অভিযোগে ঢাকা ট্রিবিউন নামের একটি পত্রিকার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বটিয়াঘাটা থানার পুলিশ জানিয়েছে, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সোমবার একটি মামলা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরী।

সেই মামলায় আজ দুপুরে ঢাকা ট্রিবিউনের ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। বাকি একজনকে এখনো আটক করা হয় নি, পুলিশ বলছে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, “খুলনা-১ আসনে ভোট ভোটারের চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়েছে উল্লেখ করে তারা সংবাদ প্রকাশ করেছেন। তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় সাংবাদিকরা জানান, নির্বাচনের রাতে যখন ফলাফল প্রকাশ করা হচ্ছিল, তখন জেলা রিটার্নিং কর্মকর্তার মৌখিক তথ্যের ভিত্তিতে ওই সাংবাদিকরা খবরটি প্রকাশ করেন। সে সময়েই এই ভুলের বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছেও তুলে ধরা হয়েছিল।

তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মোহাম্মদ হেলাল হোসেন বিবিসি বাংলাকে জানান, দাকোপ উপজেলার ভোটের ফল নিয়ে কয়েকজন সাংবাদিক বলেছিলেন যে, ”আমি নাকি প্রথমে ২৯ হাজার ভোট বলেছি, পরে সেটা বলেছি ২৮ হাজার। কিন্তু বটিয়াঘাটার ভোটের ভুল তথ্য প্রকাশ করা বা সেটি সংশোধন করে দেয়ার মতো কোন ঘটনা ঘটেনি।”

তিনি ওই সাংবাদিকদের কাছে প্রমাণ দেখতে চাইলেও, তারা কোন প্রমাণ দেখাতে পারেননি বলে জানান।

এই খবরটি ৩১শে ডিসেম্বরের মানবজমিন পত্রিকায় ছাপা হয়েছে। কাগজটির অনলাইন ভার্সন ও ঢাকা ট্রিবিউনের অনলাইনে প্রথমে ছাপা হলেও পরে সেটি আর দেখা যায়নি।

মানবজমিন পত্রিকার প্রধান প্রতিবেদক লুৎফর রহমান বিবিসি বাংলাকে জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যের ভিত্তিতেই তাদের কাগজে খবরটি প্রকাশিত হয়েছে।

তিনি বলছেন, ”পরে ভোররাতের দিকে সেটি আবার সংশোধন করে জানানো হয়। ততক্ষণে আমাদের পেপারে তো ছাপা হয়ে গেছে। তবে পরদিন সেই সংশোধিত খবরটিও ছাপানো হয়েছে।”

গত ৩০শে ডিসেম্বরের সংসদ নির্বাচনে নির্বাচনে ২৫৯টি আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি ও ঐক্যজোট।

তারা পুনরায় নির্বাচনেরও দাবি জানিয়েছে, যদিও সেই দাবি নাকচ করে দেয়া হয়েছে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে।

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 9 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।