Menu |||

ব্রাজিলের বিদায়, ল্যাটিনদের জায়গা হলোনা সেমিফাইনালে

স্পোর্টস ডেস্কঃ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই। রাশিয়া বিশ্বকাপে নতুন করে নজরকাড়া বেলজিয়ামের গতিময় ফুটবলের কাছে ২-১ গোলে হেরেছে নেইমার, মার্সেলোদের দল।

আর এবারই প্রথম অল-ইউরোপিয়ান সেমিফাইনাল দেখতে যাচ্ছে বিশ্ব। অর্থাৎ সেমিফাইনালে টিকে থাকা চারটি দলই ইউরোপের। ব্রাজিলই ছিল শেষ ল্যাটিন প্রতিনিধি।

শুক্রবারই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় উরুগুয়ে।

পুরো বিশ্বের মতো বাংলাদেশের সমর্থকদের মধ্যেও এই ম্যাচটি ঘিরে আকর্ষণ ছিল অনেক। স্থানীয় সময় রাত ১২টায়ও রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে, অলি-গলিতে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন বহু মানুষ।

তবে আর্জেন্টিনার পর ব্রাজিলের বিদায়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের অধিকাংশের কাছেই আকর্ষণ হারিয়ে ফেললো এবারের বিশ্বকাপ।

ম্যাচের শুরুতেই সুযোগ ছিল ব্রাজিলের। কাজান অ্যারেনায় ম্যাচের সপ্তম মিনিটেই নেইমারের কর্নারে থিয়েগো সিলভা পা ছোঁয়ালেও বল বারে লেগে ফিরে আসে।

এভাবে প্রায় পুরো সময়েই ব্রাজিল প্রতিপক্ষের ডি বক্সে চেষ্টা চালিয়েও ফিনিশিং-এ ব্যর্থ হয়।

বরং হ্যাজার্ড, লুকাকুদের কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকবার সফল আক্রমণ চালায় রবার্তো মার্টিনেজের দল।

ম্যাচের ১৩তম মিনিটেই শাদিলের নেয়া কর্নারে ফের্নান্দিনিয়োর কনুইয়ে লেগে বল জালে ঢোকে। আত্মঘাতী এই গোলে পিছিয়ে পড়ে আক্রমণ বাড়ালেও ভিনসেন্ট কোম্পানিদের রক্ষণ ভাঙ্গতে পারেনি ল্যাটিন ফুটবলের দলটি।

বরং ৩১তম মিনিটে মাঝ মাঠ থেকে লোমেলু লুকাকু দারুণ গতিতে বল এগিয়ে নিয়ে ডান দিকে বাড়িয়ে দিলে ২০ গজ বাইরে থেকে দারুণ শটে গোল করেন ডি ব্রুইনো।

এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণ চাপ সৃষ্টি করে খেলতে থাকে ব্রাজিল। বেশ কয়েকবার মার্সেলোর বাড়িয়ে দেয়া বল থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়।

তবে ইংলিশ লিগের ক্লাব চেলসিতে খেলা বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্টুয়ার দক্ষতা আর রক্ষণভাগের দৃঢ়তা থামিয়ে দেয় ব্রাজিলিয়ানদের।

যদিও দীর্ঘ সময় ধরে একের পর এক আক্রমণের ফল মেলে ৭৬ মিনিটে। বদলি নামা রেনাতো আগুস্টোর চমৎকার হেডে একটি গোল পরিশোধ করে তিতের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও শেষ পর্যন্ত আর লক্ষ্য অর্জন সম্ভব হয়নি নেইমারদের। একদম শেষ পর্যায়ে ডি বক্সের ভেতর থেকে নেয়া নেইমারের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে বিশ্বকাপ এবারের মতো অধরাই থেকে যায় ব্রাজিলের।

এখন পর্যন্ত অপরাজিত থাকা বেলজিয়াম সেমিফাইনালে খেলবে ফ্রান্সের বিপক্ষে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

» আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

» ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

» কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ব্রাজিলের বিদায়, ল্যাটিনদের জায়গা হলোনা সেমিফাইনালে

স্পোর্টস ডেস্কঃ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই। রাশিয়া বিশ্বকাপে নতুন করে নজরকাড়া বেলজিয়ামের গতিময় ফুটবলের কাছে ২-১ গোলে হেরেছে নেইমার, মার্সেলোদের দল।

আর এবারই প্রথম অল-ইউরোপিয়ান সেমিফাইনাল দেখতে যাচ্ছে বিশ্ব। অর্থাৎ সেমিফাইনালে টিকে থাকা চারটি দলই ইউরোপের। ব্রাজিলই ছিল শেষ ল্যাটিন প্রতিনিধি।

শুক্রবারই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় উরুগুয়ে।

পুরো বিশ্বের মতো বাংলাদেশের সমর্থকদের মধ্যেও এই ম্যাচটি ঘিরে আকর্ষণ ছিল অনেক। স্থানীয় সময় রাত ১২টায়ও রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে, অলি-গলিতে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন বহু মানুষ।

তবে আর্জেন্টিনার পর ব্রাজিলের বিদায়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের অধিকাংশের কাছেই আকর্ষণ হারিয়ে ফেললো এবারের বিশ্বকাপ।

ম্যাচের শুরুতেই সুযোগ ছিল ব্রাজিলের। কাজান অ্যারেনায় ম্যাচের সপ্তম মিনিটেই নেইমারের কর্নারে থিয়েগো সিলভা পা ছোঁয়ালেও বল বারে লেগে ফিরে আসে।

এভাবে প্রায় পুরো সময়েই ব্রাজিল প্রতিপক্ষের ডি বক্সে চেষ্টা চালিয়েও ফিনিশিং-এ ব্যর্থ হয়।

বরং হ্যাজার্ড, লুকাকুদের কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকবার সফল আক্রমণ চালায় রবার্তো মার্টিনেজের দল।

ম্যাচের ১৩তম মিনিটেই শাদিলের নেয়া কর্নারে ফের্নান্দিনিয়োর কনুইয়ে লেগে বল জালে ঢোকে। আত্মঘাতী এই গোলে পিছিয়ে পড়ে আক্রমণ বাড়ালেও ভিনসেন্ট কোম্পানিদের রক্ষণ ভাঙ্গতে পারেনি ল্যাটিন ফুটবলের দলটি।

বরং ৩১তম মিনিটে মাঝ মাঠ থেকে লোমেলু লুকাকু দারুণ গতিতে বল এগিয়ে নিয়ে ডান দিকে বাড়িয়ে দিলে ২০ গজ বাইরে থেকে দারুণ শটে গোল করেন ডি ব্রুইনো।

এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণ চাপ সৃষ্টি করে খেলতে থাকে ব্রাজিল। বেশ কয়েকবার মার্সেলোর বাড়িয়ে দেয়া বল থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়।

তবে ইংলিশ লিগের ক্লাব চেলসিতে খেলা বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্টুয়ার দক্ষতা আর রক্ষণভাগের দৃঢ়তা থামিয়ে দেয় ব্রাজিলিয়ানদের।

যদিও দীর্ঘ সময় ধরে একের পর এক আক্রমণের ফল মেলে ৭৬ মিনিটে। বদলি নামা রেনাতো আগুস্টোর চমৎকার হেডে একটি গোল পরিশোধ করে তিতের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও শেষ পর্যন্ত আর লক্ষ্য অর্জন সম্ভব হয়নি নেইমারদের। একদম শেষ পর্যায়ে ডি বক্সের ভেতর থেকে নেয়া নেইমারের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে বিশ্বকাপ এবারের মতো অধরাই থেকে যায় ব্রাজিলের।

এখন পর্যন্ত অপরাজিত থাকা বেলজিয়াম সেমিফাইনালে খেলবে ফ্রান্সের বিপক্ষে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 19 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।