Menu |||

বাংলাদেশ-চীন ভ্রমণ সাময়িক স্থগিত করার কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে চীনে এবং চীন থেকে বাংলাদেশে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতেই বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৬ জানুয়ারি) করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশের জরুরি সতর্কতা নেওয়া প্রসঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘চীন-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর। দেশের বহু মানুষ বাণিজ্যিক কারণে চীনে যাতায়াত করেন। এই ভয়াবহ ভাইরাস বাংলাদেশে যেকোনও উপায়ে চলে এলে তা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আগামী ২৮ জানুয়ারি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।’

প্রতিটি বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলে মন্ত্রীকে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা নাও পড়তে পারে। চীনে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করছে। তারা সবাই এখন দেশে ফিরতে গিয়ে যদি এই ভাইরাসের জীবাণু বহন করে নিয়ে আসে, তাহলে এটা আমাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় জরুরি সভা করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী আগামী ২৮ জানুয়ারি বেলা ১২টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে একটি আন্তমন্ত্রণালয় সভা আয়োজনের নির্দেশ দেন।

সূত্র, বাংলা ট্রিবিউন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

বাংলাদেশ-চীন ভ্রমণ সাময়িক স্থগিত করার কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে চীনে এবং চীন থেকে বাংলাদেশে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতেই বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৬ জানুয়ারি) করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশের জরুরি সতর্কতা নেওয়া প্রসঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘চীন-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর। দেশের বহু মানুষ বাণিজ্যিক কারণে চীনে যাতায়াত করেন। এই ভয়াবহ ভাইরাস বাংলাদেশে যেকোনও উপায়ে চলে এলে তা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আগামী ২৮ জানুয়ারি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।’

প্রতিটি বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলে মন্ত্রীকে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা নাও পড়তে পারে। চীনে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করছে। তারা সবাই এখন দেশে ফিরতে গিয়ে যদি এই ভাইরাসের জীবাণু বহন করে নিয়ে আসে, তাহলে এটা আমাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় জরুরি সভা করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী আগামী ২৮ জানুয়ারি বেলা ১২টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে একটি আন্তমন্ত্রণালয় সভা আয়োজনের নির্দেশ দেন।

সূত্র, বাংলা ট্রিবিউন

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 8 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।