খ ম জুলফিকার (মৌলভীবাজার প্রতিনিধি)
কুলাউড়া উপজেলার টাট্রিউলী গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী জাকির হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেন উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামের মো. গৌছ আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় বড় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।











