স্টাফ রিপোর্টারঃ আঞ্জুমানে আল ইসলাহ কুয়েতের উদ্যোগে সংগঠনটির মাসিক আলোচনা ও মিলাদ মাহফিল গতকাল ২৭সেপ্টেম্বর সংগঠনের প্রধান উপদেষ্টা ক্বারী ছালেহ আহমদের কুয়েতের ফরওয়ানিয়াস্থ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সিনিয়র সহসভাপতি ক্বারী আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাওলানা কাওছার আহমেদ কয়েছের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,সংগঠক জাহেদ আহমেদ,সংগঠক মুরাদুজ্জামান ছৌধুরী, সুলতান আহমেদ, বাবুল আহমেদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ,হ,জুবেদ প্রমুখ।
হাফিজ আব্দুল আলীর পবিত্র কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হলে, ঈমানের অঙ্গ অজু ও অজুর ফরজ সম্পর্কে আলোচনা করেন, মাওঃ কাওছার আহমদ কয়েছ,মাওঃ আব্দুল মোত্তালিব,মাওঃ মাহমুদ আলী,মাওঃ নুমান আহমদ।
শেষে খতমে খাজেগান ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।













