
কুয়েত প্রবাসী ও তরুণ সংগঠক মীর তারেক এর নানা ব্যবসায়ী মতিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
রবিবার (১৪ আগস্ট) দিনগত রাত ১১টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বেতমোর জানখালি গ্রামের নিজ বাড়ীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কুয়েত কমিউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কুয়েত প্রবাসী ও তরুণ সংগঠক মীর তারেক এর নানা’র মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে নেতৃবৃন্দরা বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ প্রবাসী তরুণ সংগঠক মীর তারেক এর নানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ব্যবসায়ী মতিউর রহমান পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালি গ্রামের কুলুরহাট বাজের দীর্ঘ ৩০ বছর অত্যন্ত সততার সাথে মুদি দোকান দিয়েছেন। গত বছর খানেক ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার












