ডেস্ক রিপোর্ট- ইউরোপ ভ্রমণের স্বপ্ন পূরণ এখন আরও সহজ ও আধুনিক হতে চলেছে কারণ ইতালি সরকার তাদের শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়াকে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল বা কাগজবিহীন করার ঘোষণা দিয়েছে।
নতুন এই ব্যবস্থার আওতায় আবেদনকারীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বা দূতাবাসে গিয়ে সশরীরে পাসপোর্ট জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না, বরং একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমেই আবেদনের সমস্ত কাজ সম্পন্ন করা যাবে যেখানে প্রয়োজনীয় তথ্য এবং ডিজিটাল নথি আপলোড করে ভিসা ফি পরিশোধ করার সুযোগ থাকবে যা মূলত পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে সময় ও অর্থ সাশ্রয় করবে। তবে এই আধুনিকায়নের মাঝে সবচেয়ে বড় চমকপ্রদ খবরটি হলো, নতুন এই ডিজিটাল ব্যবস্থায় আর পাসপোর্টের পাতায় কোনো ট্র্যাডিশনাল স্টিকার লাগানো হবে না, বরং সম্পূর্ণ ডিজিটাল কিউআর কোড ভিত্তিক ভিসা প্রদান করা হবে যা সরাসরি আবেদনকারীর ফোনে চলে আসবে এবং এর ফলে জাল ভিসা বা জালিয়াতির সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।
ইতালির এই যুগান্তকারী পদক্ষেপ ইউরোপের অন্যান্য দেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে যা পুরো শেনজেন অঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।











