তুহিন মাহামুদ, বিশেষ প্রতিনিধি : ২৫ নভেম্বর আরব আমিরাতের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬:৩০ টায় মিলানে এসে পৌঁছেছেন তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। সরকারের গুরুত্বপূর্ণ এই কাজের অংশ গ্রহনে রয়েছেন তিনজন সংসদ সদস্য।
সাবেক আইন মন্ত্রী,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও রাজশাহী ( পুঠিয়া ও দুর্গাপুর) ৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ (দারা) ইতালির মিলানে আগমনে মিলান মালপেনসা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগ ও ভারেজ আওয়ামী লীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ২৭-২৮ নভেম্বর ইতালির মিলানে 39th ANNUAL FORUM OF PARLIAMENTARIANS FOR GLOBAL ACTION (PGA)-এ যোগদানের জন্য শুক্রবার ঢাকা ত্যাগ করে শনিবার মিলান এসে পৌঁছেছেন। আন্তর্জাতিক এই সম্মেলনে প্রায় শতাধিক দেশের সংসদ সদ্স্যগণ অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে মাননীয় হুইপ ইকবালুর রহিম,আব্দুল মতিন খসরু এবং মোঃ আব্দুল ওয়াদুদ এমপি অংশগ্রহণ করবেন।
মাননীয় হুইপ ইকবালুর রহিম ২৮ নভেম্বর তারিখে Parliamentary Action in Preventing Violent Extremism and Mass Atrocities বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মেলনের পরে উনারা মিলানে বসবাসরত বাংলাদেশীদের সাথে মতবিনিময় করবেন এবং লন্ডন হয়ে ০৩ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন।
উপস্থিত ছিলেন, মিলান কনস্যুলেট এর কর্মকর্তা সহ লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও ভারেজ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।











