
গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের সৈয়দ মোজতবা আলী মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ড. ওয়ালী তছর উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আব্দুল লতিফ কয়ছর এবং ব্যবসায়ী ও কমিউনিটি লিডার মোহাম্মদ হারুনুর রশীদ-কেও সংবর্ধিত করা হয়।

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদের মনোজ্ঞ সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা সভায় তিন গুণীজনের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বিশিষ্ট পারফিউম ব্যবসায়ী ও দুবাই প্রবাসী আব্দুল গনি, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ডা. আব্দুল আহাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, জুসেফ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রফি উদ্দিন এবং চ্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী।

বক্তারা সংবর্ধিত অতিথিদের জনকল্যাণমূলক কাজ ও সমাজে তাঁদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।











