Menu |||

বিশ্রামে যাচ্ছে কোহলি, অধিনায়ক রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে সিরিজ শেষে বিশ্রামে যাচ্ছেন বিরাট কোহলি৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে৷ পরিবর্তে ওয়ান ডে সিরিজে ভারতকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা৷

প্রোটিয়া সফরের কথা ভেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় চলতি সিরিজের শেষ টেস্টে বিশ্রাম নেওয়া সম্ভাবনা ছিল কোহলির৷ কিন্তু সিরিজ জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিরাটকে বিশ্রাম দিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই৷ ফলে শনিবার থেকে কোটলায় লঙ্কার বিরুদ্ধে শেষে টেস্টেও টিম ইন্ডিয়াকে নেতৃত্বে দেবেন কোহলি৷

ইডেনে প্রথম টেস্ট ড্র হলেও সোমবার নাগপুরে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংসে ও ২৩৯ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজের ১-০ এগিয়ে গিয়েছে ভারত৷ প্রথম ইনিংসে ৪০৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা৷ এদিন এক উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে লঙ্কাবাহিনী৷ কিন্তু লাঞ্চের পরই ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ইনিংস৷ দেড় দিন বাকি থাকতেই হেসে খেলে টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়ে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷

বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই লঙ্কাকে নাস্তানাবুদ করল টিম কোহলি৷ ইশান্ত, অশ্বিন ও জাদেজা বল হাতে দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের রিপিট টেলিকাস্ট করলেন৷ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও এই তিন বোলার সমসংখ্যক উইকেট তুলে নেন৷ অশ্বিন-জাদেজাদের দাপটে ২০৫ রানে গুটিয়ে গিয়েছিল লঙ্কা ইনিংস৷ এই তিন জনের বোলিংয়ে ১৬৬ রানে শেষ দ্বীপরাষ্ট্রের ইনিংস৷

বোলারদের পাশাপাশি দাপট দেখালেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ বিরাটের ডাবল সেঞ্চুরি-সহ (২১৩) শতরান এল চার ভারতীয়র ব্যাট থেকে৷ সেঞ্চুরি করেন মুরলী বিজয় (১২৮), চেতেশ্বর পূজারা (১৪৩) ও রোহিত শর্মা (১০২*)৷ ক্যাপ্টেন হিসেবে পঞ্চম ডাবল সেঞ্চুরি করে রবিবার স্যার ডন ব্র্যাডম্যানকে টপকে ছুঁয়ে ফেলেন ব্রায়ান লারাকে৷ দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা বিরাট৷

২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ খেলার দু’দিন পর দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে টিম ইন্ডিয়া৷ দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, ছ’টি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোং৷ দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ৫ জানুয়ারি, কেপ টাউনে৷

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"

কুয়েতে নবজাগরণের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ইয়াং ষ্টার

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন চ্যাম্পিয়নলীগ ২০২৪-২০২৫ সিজন ফোর টুর্নামেন্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

» কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

» কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

বিশ্রামে যাচ্ছে কোহলি, অধিনায়ক রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে সিরিজ শেষে বিশ্রামে যাচ্ছেন বিরাট কোহলি৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে৷ পরিবর্তে ওয়ান ডে সিরিজে ভারতকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা৷

প্রোটিয়া সফরের কথা ভেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় চলতি সিরিজের শেষ টেস্টে বিশ্রাম নেওয়া সম্ভাবনা ছিল কোহলির৷ কিন্তু সিরিজ জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিরাটকে বিশ্রাম দিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই৷ ফলে শনিবার থেকে কোটলায় লঙ্কার বিরুদ্ধে শেষে টেস্টেও টিম ইন্ডিয়াকে নেতৃত্বে দেবেন কোহলি৷

ইডেনে প্রথম টেস্ট ড্র হলেও সোমবার নাগপুরে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংসে ও ২৩৯ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজের ১-০ এগিয়ে গিয়েছে ভারত৷ প্রথম ইনিংসে ৪০৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা৷ এদিন এক উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে লঙ্কাবাহিনী৷ কিন্তু লাঞ্চের পরই ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ইনিংস৷ দেড় দিন বাকি থাকতেই হেসে খেলে টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়ে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷

বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই লঙ্কাকে নাস্তানাবুদ করল টিম কোহলি৷ ইশান্ত, অশ্বিন ও জাদেজা বল হাতে দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের রিপিট টেলিকাস্ট করলেন৷ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও এই তিন বোলার সমসংখ্যক উইকেট তুলে নেন৷ অশ্বিন-জাদেজাদের দাপটে ২০৫ রানে গুটিয়ে গিয়েছিল লঙ্কা ইনিংস৷ এই তিন জনের বোলিংয়ে ১৬৬ রানে শেষ দ্বীপরাষ্ট্রের ইনিংস৷

বোলারদের পাশাপাশি দাপট দেখালেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ বিরাটের ডাবল সেঞ্চুরি-সহ (২১৩) শতরান এল চার ভারতীয়র ব্যাট থেকে৷ সেঞ্চুরি করেন মুরলী বিজয় (১২৮), চেতেশ্বর পূজারা (১৪৩) ও রোহিত শর্মা (১০২*)৷ ক্যাপ্টেন হিসেবে পঞ্চম ডাবল সেঞ্চুরি করে রবিবার স্যার ডন ব্র্যাডম্যানকে টপকে ছুঁয়ে ফেলেন ব্রায়ান লারাকে৷ দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা বিরাট৷

২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ খেলার দু’দিন পর দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে টিম ইন্ডিয়া৷ দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, ছ’টি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোং৷ দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ৫ জানুয়ারি, কেপ টাউনে৷

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"

কুয়েতে নবজাগরণের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ইয়াং ষ্টার

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন চ্যাম্পিয়নলীগ ২০২৪-২০২৫ সিজন ফোর টুর্নামেন্ট

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 1 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।