বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ কুয়েত সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সাবেক দপ্তর সম্পাদক মাছুম আহমদের স্ত্রী মরহুমা রুকসানা খানম,সহ আপ্যায়ন সম্পাদক সাবু মিয়ার মাতা মরহুমা খোদেজা বিবি ও সদস্য ইফতেখার আহমদ মনির পিতা মরহুম আব্দুস সোবহান মনির মৃত্যুতে গত ২৪ নভেম্বর ২০১৭ রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি কুয়েতের সমিতির সভাপতি বিশিষ্ট সংগঠক সমাজসেবক মুরাদুজ্জান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবু শীষ আহমদের সাবলীল উপস্হাপনায় উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সংগঠক রাজনীতিবিদ আশরাফ আলী ফেরদৌস।বিশেষ অতিথি উপদেষ্টা ডি এম ওয়ারিশ আলী,মাসুক কবির,মন্জুর আলী,মির্জা হোসেন চৌধুরী,কালা মিয়া,কাজী শফিকুজ্জামান,করম আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ সেবক আহমদ,সহ সভাপতি আখতারুজ্জামান, সহ সভাপতি নুরুল হুদা,সহ সভাপতি শফিক উদ্দিন,সহ সভাপতি ছুরুক মিয়া,সহ সভাপতি আঃ মন্নান,যুগ্ম সম্পাদক কাওসার আহমদ মুরাদ,যুগ্ম সম্পাদক মুতাছির আলী,মুকিত মিয়া,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ,অর্থ সম্পাদক আবু তাহের,আন্তর্জাতিক সম্পাদক মিলন মিয়া,সহ আপ্যায়ন সম্পাদক সাবু মিয়া,আলা উদ্দিন,তছর উদ্দিন,নুর মিয়া প্রমুখ। এ দিকে সংগঠনের সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী তার সমাপনী বক্তব্য প্রদান কালে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে ও মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন,আগামীতে সমিতির নতুন কমিটি গঠনের জন্য সকলকে এক যোগে কাজ করতে এখন থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করার জোর দাবী জানান। পরিশেষে নিহত সকলের মাগফেরাত কামনা ও দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়াও মোনাজাত করেন মোঃ মন্জুর আলী।











