তুহিন মাহমুদ, ইতালি থেকে: ইতালির ৭২তম স্বাধীনতা দিবস ২৫ এপ্রিল মঙ্গবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। ১৯৪৫ সালের ২৫ এপ্রিল জার্মানী ফ্যাসিবাদীদের হাত থেকে মুক্ত হয়েছিলো ইতালি।দিবসটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে ইতালিয়ান সরকার।
ইতালির অন্যতম বানিজ্যিক শহর মিলানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও র্যালি। ইতালির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দেশি, বিদেশী কর্মজীবী মানুষ সহ বাংলাদেশী এবং মিলানের মন্ত্রী, মেয়র সহ উধ্বর্তন কর্মকর্তারা এই সমাবেশ রেলীতে অংশ গ্রহন করে।
র্যালি মিলানের প্রাণকেন্দ্র দুওমোর মেইন স্কোয়ার্ডে এসে সমবেত হয়। জনসমুদ্রে পরিণত হয় দুওমোর চত্তর। হাজার হাজার মিলানবাসীর বাঁধভাঙ্গা উচ্ছাস আর গগণবিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে মিলানের আকাশ। স্বাধীনতার ৭২ বছরেরর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সেই সব বীর সেনানী,দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে রাস্তায় নেমে আসে মিলানবাসী।
দীর্ঘ ৭২ বছরের লালিত স্বাধীনতা স্বাদ আর প্রিয় জন্মভূমির কথা আবেগজড়িত কন্ঠে জেগে ওঠে। শিশু-কিশোর, নারী, পুরুষ সকলেই নেমে আসে লাল সাদা পতাকা হাতে!দেশমাতৃকার টানে তারই সূর বাজে মিলানবাসীর কন্ঠে। তাদের এই অর্জনের স্মৃতির তলে অনেক বেদনা মিশ্রিত ইতিকথা লুকিয়ে আছে তারই প্রকাশ পায় নেতৃবৃন্দের আবেগঘন বক্তব্যের মাধ্যমে! সমাবেশ ও র্যালি এবং নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা ছিলো দেশপ্রেমের এক উজ্জ্বল স্বাক্ষর।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











