খেলাধুলা ডেস্ক: পেনাল্টি নিয়ে নেইমার ও কাভানির দ্বন্দ্ব নিয়ে অবশেষে কথা বলেছেন নেইমার। গণমাধ্যমের সামনে হাজির হয়ে খেলামেলা কথা বলেছেন তিনি।
ফ্রান্সের শীর্ষস্থানীয় এক ক্রীড়া দৈনিক জানায় ড্রেসিংরুমে নেইমারের সঙ্গে কাভানির হাতাহাতির উপক্রমও হয়েছিল। তোলপাড় শুরু হয় ফুটবল বিশ্বে। এবার নেইমার তার সব কিছুই অস্বীকার করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারায় পিএসজি। এই ম্যাচে আলো ছড়িয়েছেন নেইমার-কাভানি দু’জনই। এরপরই কথা বলেছেন নেইমার।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, ‘আমাদের নিয়ে আপনারা যা যা শুনেছেন তা বানোয়াট। একদল লোক আমাদের নিয়ে মন গড়া খবর ছাপিয়েছে যা সত্যি নয়। আমাদের ড্রেসিংরুমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা। যাই হোক আমরা আমাদের জায়গায় ঠিক আছি।’
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











