বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সভা ৫ নভেম্বর, ২০২২ইং রোজ শনিবার স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে শাহবাগস্থ জাতীয় যাদুঘরের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি সাবেক সচিব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করা, দেশব্যপী সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধি করা, বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপন, মহান বিজয় দিবস উদযাপনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
সভায় বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ঐতিহাসিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পারিক বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত রাখা এবং আগামী দিনগুলোতে সম্পর্কের মান ইতিবাচকভাবে আরো সুদৃঢ় করতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি কাজ করে যাবে।
সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, সংগঠনের উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোফাজ্জর হোসেন পল্টু, বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বীর

মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক, সাবেক সচিব উজ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব অশোক মাধব রায়, প্রফেসর ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মাহবুব উল হক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, সাংস্কৃতিক সম্পাদক এস এম আনজাম মাসুদ, প্রচার সম্পাদক এস,এম, সাইফুল্লাহ্ আল মামুন, শিক্ষা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আশরাফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. সামছুল হক, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক অতিরিক্ত সচিব আবদুল আউয়াল চৌধুরী, ড. এ কে এম আব্দুল মমিন সিরাজী, সাইদুর রহমান সজল, জিঞ্ু রায় চৌধুরী, ফারাহ্ দীবা দীপ্তি প্রমুখ।








































