সিলেট, প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় একজনকে আটক করা হয়।
শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি সোফায় বসেছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।











