শান্তির প্রার্থনা
ভুলে গিয়ে সব হিংসা-বিদ্বেষ, ঘুচুক মনের কালো,
অশান্ত এই পৃথিবীতে আবার জ্বলুক শান্তির আলো।
বিভেদ ভুলে মানুষে মানুষে বাড়ুক প্রীতির টান,
সৃষ্টিকর্তা, তোমার কৃপায় হোক ধরণী মহীয়ান।
নষ্ট সময় আর ভ্রষ্ট পথে যেন না হারাই দিশা,
তোমার দয়ায় কেটে যাক ওই বিবাদের সব নিশা।
অশান্ত মন পাক তবে আজ পরম শান্তি খুঁজে,
সত্যের পথ চিনুক সবাই আঁধার নয়ন বুজে।
রক্ষা করো কলুষ থেকে, ওহে মহান স্রষ্টা,
তোমার দান এই জীবন হোক সুন্দরেরই স্রষ্টা।
মৈত্রীর সুরে মুখরিত হোক জগতের প্রতিটি কোণ,
একই সাথে স্পন্দিত হোক মানুষের মহৎ প্রাণ-মন।
আ হ জুবেদ











