বিশেষ প্রতিনিধিঃ বিদেশের মাটিতে শেকড়ের টান আর আঞ্চলিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করল ‘বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েত’।
শুক্রবার (২৩ জানুয়ারি) কুয়েতের হিজিল অঞ্চলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েতের বার্ষিক বনভোজন ও মিলনমেলা। হাজারো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো রিসোর্ট এলাকা। কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বরিশালবাসী ও অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা এদিন মেতে ওঠেন অনাবিল আনন্দ-উৎসবে।

অনুষ্ঠানের মূল পর্বে এক শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী। বিশেষ অতিথি ছিলেন, ডা. এস এম মনিরুজ্জামান, ব্যবসায়ী আজিজুর রহমান,সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফরিদ উদ্দিন, মনিরুজ্জামান রুজু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কাদের ইউসুফ আকন,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সভাপতি মোরশেদ আলম ভুইয়া, প্রবাসী রাজনীতিবিদ মাইন উদ্দিন মাইন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি সারওয়ার্দি, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক আলাল আহমদ, প্রবাসী রাজনীতিবিদ সিকান্দার আলী,ফয়েজ কামাল,শাহ নেওয়াজ নজরুল, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মো. কোরবান আলী, সহ-সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানিসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে ব্যস্ত জীবনের যান্ত্রিকতা কাটিয়ে সকল শ্রেণী-পেশা ও মতাদর্শের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন সেতুবন্ধন হিসেবে কাজ করে। দিনভর খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা আর দেশীয় খাবারের স্বাদে দিনটিকে দারুণভাবে উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা।











