আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে নারীর গর্ভ ভাড়া করে ১৬ সন্তানের জন্মদানকারী জাপানি পুরুষকে পিতৃত্বের অধিকার দিয়েছে ব্যাংককের একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটিতে বলা হয়, মুৎসুতোকি শিগেতা নামের ২৮ বছরের ওই ব্যক্তি জাপানের এক ধনী শিল্পোদ্যোক্তার পুত্র। ২০১৪ সালে তিনি এ তথ্য প্রকাশ করেন যে থাইল্যান্ডে তিনি বিভিন্ন নারীর গর্ভ ভাড়া করে কমপক্ষে ১৬টি সন্তানের জন্ম দিয়েছেন। এরপর তাকে নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।
‘বেবি-ফ্যাক্টরি’ নামে পরিচিতি পাওয়া ওই মামলার পর থাইল্যান্ড বিদেশীদের জন্য বাণিজ্যিক ভিত্তিতে গর্ভ ভাড়া নিয়ে সন্তান পাবার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ইন্টারপোল মানব-পাচারের অভিযোগে শিগেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ব্যাংকে তার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখানে গর্ভ-ভাড়ার মাধ্যমে জন্মানো ৯টি শিশু, কয়েকজন ধাত্রী, এবং একজন গর্ভ-ভাড়া দেয়া মহিলাকে অন্ত:সত্বা অবস্থায় পাওয়া যায়। মি. শিগেতা এর পর থাইল্যান্ড ছেড়ে চলে যান। তবে পরে তিনি তার ‘বাচ্চাদের’ তার নিজের কাছে রাখার অধিকার চেয়ে থাই সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেন।
২০১৫ সালের তিনি তিনটি শিশুর অভিভাবকত্ব পান। এবার তাকে আরো ১৩ জনের অভিভাবকত্ব দেয়া হলো।
তার আইনজীবীরা আদালতে বলেছেন, তিনি একটি খুব বড় পরিবার চান, এবং ধনী পরিবারের সন্তান হিসেবে তিনি তাদের যথাযথভাবে লালন-পালনের ক্ষমতা রাখেন। আদালত এই ব্যাখ্যা মেনে নিয়েছে। থাই কর্মকর্তারা কম্বোডিয়া এবং জাপান সফর করে দেখেছেন যে এ জন্য তার যথেষ্ট সংখ্যক লোকবল এবং বাড়িঘর আছে। মি শিগেতা অবিবাহিত। তিনি একজন কোটিপতি আইটি ব্যবসায়ীর ছেলে, তার নিজের নামেও একাধিক কোম্পানি আছে। তার বাচ্চাদের ভবিষ্যতের জন্য ইতিমধ্যেই তিনি ট্রাস্ট ফান্ড খুলেছেন। গর্ভ-ভাড়া দেয়া প্রতি নারীকে তিনি ৯ থেকে ১২ হাজার ডলার পর্যন্ত দিয়েছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












