আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে ২০ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
সবশেষ নির্বাচনী ফলে মানিক সরকারের বামফ্রন্ট থেকে প্রায় দ্বিগুণ আসনে এগিয়ে আছে কেন্দ্রের ক্ষমতাসীনরা।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডেও সরকার গঠনের পথে বিজেপি জোট।
তবে মেঘালয়ে এগিয়ে কংগ্রেস।
পর্যবেক্ষকরা বলছেন, ত্রিপুরা রাজ্যের উপজাতি অধ্যুষিত ২০ আসনই মূলত বামফ্রন্ট ও বিজেপির জয়-পরাজয়ে পার্থক্য গড়ে দিচ্ছে।
১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ রাজ্যে রেকর্ড ৮৯ শতাংশ ভোট পড়ে।
এদিকে নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট পড়েছে ৭৫ শতাংশ। ১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। কংগ্রেস মোকাবিলায় স্থানীয় দল এন.পি.পি’র সঙ্গে সরকার গঠনের সমঝোতা রয়েছে বিজেপি’র।
এছাড়া নাগাল্যান্ডে সাবেক মুখ্যমন্ত্রীকে দলে টেনে চমক দিয়েছে মোদির দল। নাগাদের নগরে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সঙ্গে জোট কেন্দ্র ক্ষমতাসীনদের।
সুত্র : সময়নিউজ.টিভি
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












