মোহাম্মদ বিলাল উদ্দিন (বিশেষ প্রতিনিধি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত আল জাহারা শাখার উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে “রক্তে রাঙ্গানো২১”শীর্ষক আলোচনা সভা সাধারণ সম্পাদক মুজিবুল হক খোকনের সঞ্চালনায় ও জাহরা শাখার সভাপতি জাফর আহমদ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল গনি মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামাল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শাহ নেওয়াজ নজরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ।
মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন আল জাহারা আওয়ামীলীগ শাখার সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুয়েত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক শাহ করিম, খাইতান শাখা আওয়ামীগ, কুয়েত মহানগর আওয়ামী লীগ, হাওয়াল্লী শাখা আওয়ামী লীগ, রিগাই আওয়ামীলীগ ও স্থানীয় যুবলীগ শাখা কমিটির নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ আল জাহারা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল আব্দুল শহীদ শেখ চৌ রতন প্রমূখ নেতৃবৃন্দ।