ডেস্ক রিপোর্ট- কুয়েত সিটি: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আজ শনিবার নিশ্চিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের জরুরি পরিকল্পনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলমান সংকটের শুরু থেকেই এই জরুরি পরিকল্পনা কার্যকর রয়েছে এবং সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সাথে পূর্ণ সমন্বয় বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সূত্র, আরব টাইমস











