আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, আমেরিকা এবং ইউরোপ পরমাণু অস্ত্র ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস না করা পর্যন্ত তার দেশ নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে না।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমাবদ্ধ করার বিষয়ে আমেরিকা যে কথা বলছে তা প্রকৃতপক্ষে অসম্ভব স্বপ্ন এবং আঞ্চলিক ঘটনাবলীতে ব্যর্থতা ও পরাজয়ের কারণে বলছে। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক আলোচনার কারণে যদি ইরানের প্রতিরক্ষা শক্তি দুর্বল হতো তাহলে তেহরান আমেরিকাকে দুর্বল অবস্থানে ফেলতে পারত না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বার বার বলছেন, ইরান যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল না করে তাহলে তিনি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করবেন। কিন্তু ইরানের কর্মর্কতারা বার বার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা সবার উন্মুক্ত নয়। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












